জগন্নাথপুর প্রতিনিধি

১২ জানুয়ারি, ২০১৬ ২৩:৪৫

জগন্নাথপুরে কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ

জগন্নাথপুরে দিনব্যাপী কৃষক-কৃষাণীদের প্রশিক্ষণ প্রদান উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের কেউনবাড়ি বাজারে জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ‘সিলেট অঞ্চলের শস্যের নিবিরতা’ প্রকল্পের আওতায় স্থানীয় কৃষক-কৃষাণীদের দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কৃষি অধিদপ্তরের সিলেট বিভাগীয় অতিরিক্ত পরিচালক কৃষ্ণ চন্দ্র হোড়।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেন, জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (দায়িত্বপ্রাপ্ত) বিশ্বজিত কুমার পাল, কৃষি অধিদপ্তর সুনামগঞ্জের উপ-পরিচালক জাহেদুল হক, যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ-সভাপতি হরমুজ আলী, সুনামগঞ্জ জেলা কৃষি কর্মকর্তা স্বপন কুমার সাহা, জগন্নাথপুর উপজেলা কৃষি কর্মকর্তা আসাদুজ্জামান, সহকারি কৃষি কর্মকর্তা তপন কান্তি শীল, শরিফুল ইসলাম পঙ্কজ কান্তি দে, মাহফুজুর রহমান, ফজলুল হক, ইব্রাহিম হোসেন, রুহুল আমিন, নাজিম উদ্দিন, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল কাইয়ূম মশাহিদ, যুক্তরাজ্য আওয়ামীলীগ নেতা মোজাম্মেল আলী।

কৃষক মতছর আলীর সভাপতিত্বে ও কেউনবাড়ি বাজারের কৃষি তথ্যসেবা কেন্দ্রের পরিচালক জাহাঙ্গীর আলম জামাল এবং সাহাব উদ্দিনের যৌথ পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, স্থানীয় ইউপি সদস্য রফা মিয়া, সাবেক ইউপি সদস্য এমেল মিয়া, সমাজকর্মী সোনাহর আলী, আব্দুল হেকিম, সিরাজুল ইসলাম, বাদশা মিয়া, মুজিবুর রহমান জনি, এরশাদ মিয়া, খসরু মিয়া, দানিছ মিয়া, আরিফুর রহমান, সায়মন হোসেন প্রমূখ। সভায় প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ ও স্থানীয় কেউনবাড়ি বাজারে কৃষি তথ্যসেবা কেন্দ্রের উদ্বোধন করা হয় এবং তথ্যসেবা কেন্দ্রে একটি ল্যাপটপ প্রদান করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত