১৬ সেপ্টেম্বর, ২০২৩ ১৬:১২
পূর্ব শত্রুতার জের ধরে সিলেটের দক্ষিণ সুরমায় মোরশেদ নামে বাস এক হেলপারকে ছুরিকাঘাত করে খুন করা হয়েছে। গতকাল শুক্রবার (১৫ সেপ্টেম্বর) রাত ১১টায় জাফলং বাস স্ট্যান্ড তাজমহল হোটেলের সামনে এ ঘটনাটি ঘটে।
নিহত মোরশেদ (২৮) সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর এলাকার আব্দুল লতিফের ছেলে।
জানা যায়, পূর্ব শত্রুতার জের ধরে মোরশেদ নামের বাস হেলপারকে এলোপাতাড়ি ছুরি দিয়ে গলার নিচে ও বাম উরুতে আঘাত করে দুর্বৃত্তরা। এসময় মোরশেদ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। পরে মোরশেদকে আহত অবস্থায় সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোরশেদকে মৃত ঘোষণা করেন।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা (পিপিএম) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য