নিজস্ব প্রতিবেদক

১৩ জানুয়ারি, ২০১৬ ১২:৪৬

খাদিমে জোড়া খুনের ঘটনায় আরো দুই জনের রিমান্ড মঞ্জুর

সিলেটের খাদিমনগরে বিসিক শিল্পনগরীর ২ শ্রমিক খুনের ঘটনার গ্রেফতার আরো দুই আসামির দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। 

মহানগর কোর্ট পুলিশ পরিদর্শক মো. নফিজুল ইসলাম জানান, পুলিশ ‘মহানগর হাকিম আদালত-৩’ এ আসামিদের সাতদিন করে রিমান্ড আবেদন করে। শুনানি শেষে আদালতের বিচারক মামুনুর রহমান সিদ্দীকী আসামিদের দুইদিন করে রিমান্ড মঞ্জুর করেন। 

আসামিরা হচ্ছেন সৈয়দ রায়হান আহমদ সানি এবং আলমগীর হোসেন। 

এর আগে ২ শ্রমিক খুনের ঘটনার তিন আসামির একদিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এ নিয়ে খুনের ঘটনায় মোট ৫ জনের রিমান্ড মঞ্জুর করলেন আদালত।

এর আগে গত ৮ জানুয়ারী সন্ধ্যায় খাদিমনগর বিসিক শিল্পনগরী এলাকায় বনফুল বিস্কুট কোম্পানীর শ্রমিক রাজু এবং তাপু  দুর্বৃত্তদের হামলায় নিহত হন। আহত হন আরেক শ্রমিক রাসেল।

আপনার মন্তব্য

আলোচিত