১৩ জানুয়ারি, ২০১৬ ১৯:২৭
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার কাঁঠালতলী যুব সমাজের আয়োজনে কাঁঠালতলী দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার রাত সাড়ে আটটায় কাঁঠালতলী বাজার সংলগ্ন মাঠে প্রধান অতিথি হিসেবে টুর্নামেন্ট’র উদ্বোধন করেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিরাজ উদ্দিন।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মুক্তিযোদ্ধা সাইফুর রাজা দুলু’র সভাপতিত্বে ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির ক্রিড়া সম্পাদক শিক্ষক ফারুক আহমদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান ও বর্তমান মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সিরাজ উদ্দিন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার নবনির্বাচিত মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা বিএনপির সভাপতি আব্দুল হাফিজ, সুজানগর ইউপি চেয়ারম্যান নছিব আলী, শিক্ষক ছয়ফুল ইসলাম, এমরান হোসেন নামুন, ব্যাডমিন্টন এসোসিয়েশনের সভাপতি সালেহ আহমদ জুয়েল, সম্পাদক কাউন্সিলর রাহেন পারভেজ রিপন, মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ, আব্দুল জলিল, সমাজসেবক এনাম উদ্দিন, আশরাফ হোসেন, আবুল হোসেন, হাফিজুর রহমান, সবুজ সিলেট প্রতিনিধি এ.জে লাভলু, টুর্নামেন্ট পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রাসেল আহমদ, সম্পাদক নাজিম উদ্দিন, ধারভাষ্যকার ইকবাল হোসেন, আমজাদে হোসেন পাপলু, সমছ উদ্দিন, টুর্নামেন্ট পরিচালনা কমিটির অন্যতম সদস্য শিক্ষক দেলোয়ার হোসেন ইমন, নাসির আহমদ, ফয়ছল আহমদ, মোস্তাক আজিজ মান্না, শিমুল চৌধুরী প্রমুখ।
উদ্বোধনী খেলায় জয়চনন্ডী ইউনিয়ন জুটি-নতুন জুটি বিয়ানীবাজারকে অপর খেলায় নতুন জুটি বিয়ানীবাজার টু-ঢাকা দক্ষিণ জুটিকে হারিয়ে জয়লাভ করে।
আপনার মন্তব্য