১৩ জানুয়ারি, ২০১৬ ২০:৩৬
কারান্তরীন সিলেট সিটি কর্পোরেশনের (সাময়িক বহিস্কৃত) মেয়র আরিফুল হক চৌধুরীর মাতা আমেনা খাতুনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে।
দীর্ঘদিন থেকে কুমারপাড়াস্থ নিজ বাসায় অসুস্থ থাকাবস্থায় বুধবার দুপুরের দিকে তাঁর শরীর আরও খারাপ হয়ে পড়ে।
বিকেল ৩টায় জরুরী ভিত্তিতে নয়াসড়কের মাউন্ট এডোরা হাসপাতালের সিসিইউ বিভাগে তাকে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে।
আরিফুল হক চৌধুরীর সহধর্মিনী সামা হক চৌধুরী এসব তথ্য জানিয়ে তার শাশুড়ির সুস্থতার জন্য সিলেটসহ দেশবাসীর দোয়া কামনা করেছেন।
আপনার মন্তব্য