১৪ জানুয়ারি, ২০১৬ ০১:২১
সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন আজ ১৪ জানুয়ারি বৃহস্পতিবার অনুষ্ঠিত হবে। সকাল ১০ টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত সমিতির ২নং বার হলের ২য় তলায় লাইব্রেরী কক্ষে একটানা ভোট গ্রহন করা হবে বলে সুত্রে জানা গেছে । সমিতির ২০১৬ সনের কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের নির্বাচন কর্মকর্তা এডভোকেট অঞ্জন দে সিলেট টুডে টোয়েন্টিফোর ডটকমকে
জানিয়েছেন এবারের নির্বাচনে বিভিন্ন পদের মধ্যে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন আখতার হোসেন খান ও এ.কে.এম. শমিউল আলম।
সহ সভাপতি-০১ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন অশেষ কর ও মো. আখতার বক্স জাহাঙ্গীর। সহ সভাপতি-০২ পদে ওলি উল্লাহ মারুফ, মো. আনোয়ার হোসেন ও মো. জহুরুল ইসলাম।
সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন মো. কামাল হোসেইন, মো. ফজলুল হক সেলিম, মো. বেলাল উদ্দিন, শাহ আশরাফুল ইসলাম (আশরাফ)এবং হোসেন আহমদ।
যুগ্ম সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন জোহরা জেসমিন, দেলোয়ার হোসেন দিলু, মো. জোবায়ের বখত জুবের এবং মো. ফজলুল হক।
সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন আহমদ ওবায়দুর রহমান (ফাহমি,ইমরান আহমদ, মো. জয়নুল হোসেন রুবেল এবং সাহেদ আহমদ।
নির্বাচন কর্মকর্তা পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন গিয়াস উদ্দিন চৌধুরী, মো. কামরুজ্জামান এবং মুহাম্মদ মাহবুব হুসাইন।
সমাজ বিষয়ক সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন আজাদ আহমদ, মাছুম আহমদ এবং মো. খালেদ আহমদ (জুবায়ের।
লাইব্রেরী সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন বিদ্যুৎ কুমার দাস (বাপন, মো. মাশহুদ আহমদ (মহসিন)এবং মোহাম্মদ বদরুল ইসলাম (জাহাঙ্গীর।
কার্যনির্বাহী কমিটির সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারীরা হলেন আক্তার উদ্দীন আহমদ টিটু, জেবুন নাহার সেলিম, জ্যোতির্ময় পুরকায়স্থ (কাঞ্চন,ড. দিলীপ কুমার দাশ চৌধুরী, তাজুল ইসলাম, মামুন আহমদ শিকদার, মো. আজিজুর রহমান, মো. আত্তর আলী, মো. আলিম উদ্দীন, মো. আহমদ আলী, মো. এখলাছুর রহমান, মো. ওবায়দুর রহমান, মো. মনির উদ্দিন, মো. মুজিবুর রহমান, মো. সিরাজুল হক, মুহাম্মদ মুহিউদ্দিন, মোহাম্মদ আবু তালেব মিয়া, শামিম আহমদ সিদ্দিকী, সুজিত কুমার বৈদ্য।
আগামী ২১ জানুয়ারি, ২০১৬ রোজ বৃহস্পতিবার, বেলা ২-০০ ঘটিকার সময় ২ নম্বর হলে সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সমিতির বর্তমান নির্বাচন কর্মকর্তা অঞ্জন দে।
আপনার মন্তব্য