বিয়ানীবাজার প্রতিনিধি

১৪ জানুয়ারি, ২০১৬ ২০:২৫

বিয়ানীবাজারের আব্দুল্লাপুরে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা অনুষ্ঠান

সিলেটের বিয়ানীবাজারে আব্দুল্লাপুর যুব সমাজের উদ্যোগে কৃতি শিক্ষার্থী ও গুণীজন সম্মাননা প্রদান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুর ২ টায় আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে ২০১৫ সালের জেএসসি, জেডিসি, পিএসসি ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং ২০১৫ সনের সিলেট বিভাগের শ্রেষ্ঠ বিদ্যোৎসাহী সমাজকর্মী দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল ও মোল্লাপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুহেল আহমদ এর সম্মানে এ সম্মাননা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও মোল্লাপুর ইউপি’র সাবেক চেয়ারম্যান মোঃ আব্দুল মতলিবের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিয়ানীবাজার সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোঃ তারিকৃুল ইসলাম। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোহাম্মদ মুজিবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) রোকসানা বেগম লিমা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউদ্দিন আহাম্মদ, সহকারি শিক্ষা কর্মকর্তা মাসুম মিয়া, আব্দুল্লাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ রফিকুল ইসলাম, বিশিষ্ট মুরব্বি শফির উদ্দিন, মোঃ খয়রুল ইসলাম, শিক্ষানুরাগী আব্দুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে মোঃ তারিকুল ইসলাম বলেন, বাংলাদেশ ক্রমশঃ কল্যাণ রাস্ট্রে পরিণত হচ্ছে। আর এই এগিয়ে যাওয়ার পেছনে প্রধান সহায়ক শক্তি হিসেবে রয়েছে শিক্ষা।

তিনি বলেন, বিশ্বায়নের যুগে আরো বেশী উন্নত ও সমৃদ্ধ দেশ হিসেবে এগিয়ে যেতে আমাদের নতুন প্রজন্মকে আধুনিক জ্ঞান-বিজ্ঞানে মৌলিক ও সৃজনমনস্ক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। ‘শিক্ষা হচ্ছে অন্ধকারে আলো’ উল্লেখ করে তিনি আরো বলেন, সমস্ত অজেয় পরাজিত করে বিজয় বয়ে আনতে আমাদের সবাইকে শিক্ষার প্রসার প্রতিষ্ঠায় পঞ্চখণ্ডের গুণীজন তথা পণ্ডিত রগুনাথ শিরোমনি, শ্রীবাস পণ্ডিতদের মতো ব্যক্তিদের দেখিয়ে যাওয়া পথ অনুসরণ করতে হবে।

মোহাম্মদ মুজিবুর রহমান বলেন, কৃতি শিক্ষার্থী হিসেবে আজকে যারা সম্মাননা পেলেন তারা প্রত্যেকে স্ব-মহিমায় বিয়ানীবাজার তথা এতঞ্চলের সুনাম অর্জন করতে উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে নিজেকে বিকশিত করতে হবে। এজন্য প্রয়োজন প্রচুর অধ্যাবশায় ও মননশীল চিন্তা চেতনার। সংবর্ধিত অতিথিদের ভূয়সী প্রশংসা করে তিনি আরো বলেন, শিক্ষা ও সামাজিক ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য যাদেরকে সম্মাননা প্রদান করা হলো এর ভেতর দিয়ে তাদের দায়িত্ব এবং কর্তব্য অনেক বেশী বেড়ে গেল।

ফায়েক রশিদের কোরআন তিলাওয়াত পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সম্মাননা প্রস্তুতি কমিটির প্রধান সমন্বয়ক ও বিয়ানীবাজার আদর্শ মহিলা কলেজের প্রভাষক মোঃ আখতার হোসেন। এছাড়া বক্তব্য রাখেন সংগঠক ও সমাজকর্মী দৌলা হোসেন সুবাস।
কৃতি শিক্ষার্থীদের মধ্যে, সনদপত্র, ক্রেস্ট ও বিভিন্ন শিক্ষা উপকরণ প্রদান করা হয় সেই লাউতা উচ্চ বিদ্যালয় থেকে একমাত্র জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী ফাহমিদা আক্তার চৌধুরী’র মা নাসিমা আক্তারকে ‘রত্মগর্ভা মা’ সম্মাননায় ভূষিত করা হয়।

সম্মাননা অনুষ্ঠানে সঞ্চালক ছিলেন বিয়ানীবাজার জার্নালিস্ট এসোসিয়েশনের সাধারণ সম্পাদক শাবুল আহমেদ ও শিক্ষিকা শাম্মী বেগম।

আপনার মন্তব্য

আলোচিত