১৫ জানুয়ারি, ২০১৬ ১১:৫৯
হবিগঞ্জ জেলা জামায়াতের আমির মুখলেছুর রহমান (৬০) ও জেলার আরো ১৩ শীর্ষ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ৯টায় হবিগঞ্জ সদর উপজেলার পূর্ব ভাদৈ গ্রামের মুখলেছুরের রহমানের নিজ বাড়ি থেকে সবাইকে আটক করা হয়।
এ সময় তাদের কাছ থেকে প্রচুর লিফলেট ও লক্ষাধিক টাকা উদ্ধার করা হয়।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (সদর) মাসুদুর রহমান মনির জানান, সকালে আটকরা জামায়াতের আমির মুখলেছুর রহমানের বাড়িতে গোপন বৈঠক করছিলেন। সেখানে অভিযান চালিয়ে ১৪ জনকে আটক করা হয়।
আটকদের মধ্যে উপজেলা পর্যায়ের আমিররাও রয়েছেন। তবে অন্যদের পরিচয় জানাতে পারেননি তিনি।
আপনার মন্তব্য