১৫ জানুয়ারি, ২০১৬ ১২:৪৩
উৎসবমুখর পরিবেশে সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) সকাল ১০ টায় শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা ভোট গ্রহণ হয়। পরে ভোট গণনা শেষে শুক্রবার (১৫ জানুয়ারি) ভোরে ফলাফল ঘোষণা করা হয়।
নির্বাচনে সভাপতি পদে এ.কে.এম শমিউল আলম এবং সাধারণ সম্পাদক পদে শাহ আশরাফুল ইসলাম আশরাফ বিজয়ী হয়েছেন।
এদিকে সহ সভাপতি পদে অশেষ কর, ওলি উল্লাহ মারুফ, যুগ্ম সম্পাদক পদে, জোবায়ের বখত জুবের, লাইব্রেরী সম্পাদক পদে মোঃ বদরুল ইসলাম জাহাঙ্গীর, সমাজ বিষয়ক সম্পাদক পদে, আজাদ আহমদ এডভোকেট বিজয়ী হয়েছেন।
অন্যান্যদের মধ্যে, নির্বাচন কর্মকর্তা পদে, মোঃ কামারুজ্জামান,সহ-সম্পাদক পদে,ওবায়দুর রহমান ফাহমি এবং জয়নুল হুসেন রুবেল বিজয়ী হয়েছেন।
আপনার মন্তব্য