১৫ জানুয়ারি, ২০১৬ ১৩:৫৮
ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দি এলাকা থেকে অবরোধ তুলে নিয়েছে এলাকাবাসী।
শুক্রবার (১৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সড়ক থেকে অবরোধকারীদের সরিয়ে দেয় পুলিশ।
এর আগে সকাল সোয়া ৮টার দিকে উপজেলার ইউসুফ নগর এলাকায় ট্রাকের চাপায় তিন শ্রমিক নিহত হন। এতে বিক্ষুব্ধ এলাকাবাসী ঢাকা-সিলেট মহাসড়কের আউশকান্দিতে অবরোধ করেন।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুন্নবী জানান, সাড়ে ১০টার দিকে পুলিশ এসে চালকের বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ এলাকাবাসী।
আপনার মন্তব্য