১৬ জানুয়ারি, ২০১৬ ০১:১০
ছাত্র ইউনিয়ন হবিগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাহমুদা খা কে সন্দেহজনকভাবে অনুসরণের দায়ে এক যুবকে ধরে পুলিশের হাতে সোপর্দ করা হয়েছে। পুলিশের কাছে ওই যুবক নিজের নাম নাসির বলে জানায়। পরে মুচলেকা দিয়ে থানা থেকে ছাড়া পায় ওই যুবক।
মাহমুদা জানান, শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে নিজের বাসা থেকে বের হয়ে হবিগঞ্জ বাসস্টেশন এলাকায় আসার পর টুপি-পাঞ্জাবী এক লোক তাকে অনুসরণ করা শুরু করে। এসময় তিনি পার্শ্ববর্তী আত্মীয় বাসায় ঢুকে পড়েন। আত্মীয়ের বাসা থেকে বের হয়ে দেখেন ওই লোক বসে আছে।
মাহমুদা জানান, পরে তিনি একটি টমটমে উঠলে নাসির নামের ওই লোক দৌড়ে তার পেছন পেছন আসা শুরু করে। এসময় নিজেদের দোকানের সামনে টমটম থামিয়ে নিজের ছোট ভাই পারভেজ মিয়াকে সব খুলে বলেন মাহমুদা। পরে ভাইবোন দু'জন নাসিরের দিক এগিয়ে গেলে সে উল্টোদিকে পালাতে শুরু করে।
এসময় স্থানীয় আরো কয়েকজন তরুণ দৌড়ে নাসিরকে আটক করলে সে একেক সময় একেক তথ্য প্রদান করে। পরে হবিগঞ্জ থানা পুলিশের হাতে ওই যুবককে সোপর্দ করা হয়।
হবিগঞ্জ থানার ডিউটি অফিসার ওয়াহেদ গাজী জানান, আটক যুবকের নাম হাফিজ নাসির। সে বানিয়াচংয়ের খুইশা খাগাউড়া গ্রামের বাসিন্দা। মুচলেকা নিয়ে তাকে আত্মীয়ের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ওয়াহেদ।
আপনার মন্তব্য