১৬ জানুয়ারি, ২০১৬ ১২:৪১
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বিভিন্ন মামলার আট পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত ১০টা পর্যন্ত অভিযান চালিয়ে এ গ্রেফতার অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ইসহাক মিয়া (৬০), রওশন আলী (২৮), খোকা মিয়া (২৩) ও জমিলা খাতুন (৪২), মস্তু মিয়া (২০), সফু মিয়া (২৫), রাজু মিয়া (২২), রহিমা খাতুন (৪২)।
শায়েস্তাগঞ্জ থানার ওসি মো. ইয়াছিনুল হকের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়।
আপনার মন্তব্য