নিজস্ব প্রতিবেদক

১৬ জানুয়ারি, ২০১৬ ১৭:৫৯

জেলা পরিষদ মিলনায়তনে চলছে ছাত্রলীগের বর্ধিত সভা

সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত বর্ধিত চলছে। শনিবার বিকেল সাড়ে ৩টা থেকে সিলেট জেলা পরিষদে এ সভা শুরু হয়।

ঢাকা থেকে এসে সভায় যোগ দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

শনিবার বেলা ২টার দিকে তারা বিমানযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। সিলেট জেলা ও মহানগর ছাত্রলীগ নেতাকর্মীরা বিমানবন্দরে সোহাগ-জাকিরকে শুভেচ্ছা জানান।

বেলা ২টা ১০ মিনিটে হযরত শাহজালাল ও শাহপরান (র) মাজার জিয়ারত শেষে বর্ধিত সভায় যোগ দেন ছাত্রলীগের এ দুই নেতা।

সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম চৌধুরী সামাদ জানান, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আগামী ২১ জানুয়ারি সিলেটে আসবেন। ওইদিন বিকেলে আলিয়া মাদ্রাসা মাঠে সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ আয়োজিত জনসভা সফল করতেই এ বর্ধিত সভার আয়োজন করা হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত