বড়লেখা প্রতিনিধি

১৬ জানুয়ারি, ২০১৬ ১৯:৪৯

বড়লেখায় আন্তঃ উপজেলা দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন

মৌলভীবাজারের বড়লেখায় “সউদ আহমদ”-২য় আন্তঃ উপজেলা দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে।

কাতার প্রবাসী সাইদুল ইসলামের পৃষ্ঠপোষকতায় ও উপজেলা ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশনের আয়োজনে শুক্রবার রাতে পৌরশহরস্থ ইন্টারন্যাশনাল স্কুল মাঠে টুর্নামেন্টের উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

ব্যাডমিন্টন অ্যাসোসিয়েশন সভাপতি ছালেহ্ আহমদ জুয়েলের সভাপতিত্বে ও সম্পাদক নবনির্বাচিত কাউন্সিলর রাহেন পারভেজ রিপন ও রাসেল সাইফ রাহুলের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বড়লেখা পৌরসভার নবনির্বাচিত মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, থানা অফিসার ইনচার্জ মো. মনিরুজ্জামান, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, যুগ্ম সাধারণ সম্পাদক রেজাউল ইসলাম মিন্টু, লুৎফুর রহমান চুন্নু, সমাজসেবক নিমার আলী, আব্দুস সত্তার, প্রবাসী ফয়ছল আহমদ, সিলেট মহানগর ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী এম ইলিয়াছ দিনার, বড়লেখা উপজেলা ছাত্রলীগের সাবেক প্রচার সম্পাদক সাইফুর রহমান, আব্দুল লতিফ,

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বঙ্গবন্ধু প্রজন্ম লীগের সভাপতি নোমান আহমদ, সাধারণ সম্পাদক মুর্শেদুজ্জামান ছাদেক, সহ-সভাপতি কবির আহমদ, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, ধারাভাষ্যকার ইকবাল হোসেন, এবি সিদ্দিকী দুলাল প্রমুখ।

আপনার মন্তব্য

আলোচিত