বড়লেখা প্রতিনিধি

১৬ জানুয়ারি, ২০১৬ ২০:১১

বড়লেখায় বিনামূল্যে চিকিৎসাসেবা

মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় মুক্তিযোদ্ধা সোলায়মান মিয়া জুনিয়র মেধাবৃত্তি বিতরণ ও বিনা মূল্যে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

শনিবার (১৬ জানুয়ারি) উপজেলার চান্দগ্রামের সোলায়মান মিয়া একাডেমিতে এ কর্মসূচির আয়োজন করে চান্দগ্রাম তরুণ প্রজন্ম। সার্বিক সহযোগিতায় ছিল কামরান-আছমা হেলথ কেয়ার সিলেট ও মানবসেবা অ্যাসোসিয়েশন।

তরুণ প্রজন্মের সভাপতি বাবলু হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সুফিয়ান ও আনোয়ার হোসেন রিপনের যৌথ পরিচালনায় মেধাবৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কামরান-আছমা হেলথ কেয়ারের প্রতিষ্ঠাতা ডা. আরমান আহমদ শিপলু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রবাসী সাংবাদিক নুরুল ওয়াহিদ।

অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজসেবক রাজন উদ্দিন জালাল, চান্দগ্রাম তরুণ প্রজন্মের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দিন, কামাল হোসেন, কামরুল ইসলাম, তরুণ প্রজন্মের উপদেষ্টা হাজী জহুরুল ইসলাম, আব্দুল ছালাম, ময়নুল হক, তরুণ প্রজন্মের প্রাক্তন সভাপতি ইকবাল হোসেন, দাতা সদস্য মারুফ আহমদ রাজিব প্রমুখ।

অনুষ্ঠানে ১৪জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান এবং ৩০০ জন দরিদ্র লোককে চিকিৎসাসেবা দেওয়া হয়েছে।

আপনার মন্তব্য

আলোচিত