১৬ জানুয়ারি, ২০১৬ ২৩:৩৬
আগামী ২১ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন উপলক্ষে জগন্নাথপুরে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার জগন্নাথপুর উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গ-সংগঠনের উদ্যোগে দলীয় কার্যালয়ে প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়।
জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব আকমল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজুর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক পৌর চেয়ারম্যান মিজানুর রশীদ ভূইয়া, পাইলগাঁও ইউপি চেয়ারম্যান আপ্তাব উদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ নেতা আব্দুল মালিক, হাজী আব্দুল জব্বার, সুজিত কুমার রায়, মতিউর রহমান, আবু তাহের, পৌর আওয়ামীলীগের সভাপতি ডাঃ আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূইয়া, উপজেলা শ্রমিকলীগের সভাপতি নুরুল হক, ইউনিয়ন আওয়ামীলীগ নেতা আনফর উল্লাহ, কদ্দুছ কামালী, ফখরুল ইসলাম, দ্বীপক কান্তি দে, হাজী জমশেদ আলী, মুন মোঃ মতছির, আব্দুল গফুর, আলা উদ্দিন, হাজী সুন্দর আলী, ডাঃ ছদরুল ইসলাম, আবুল খয়ের ইসরাইল, নুরুল হক, উপজেলা যুবলীগ নেতা এম ফজরুল ইসলাম, সাইফুল ইসলাম রিপন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ফিরোজ আলী, উপজেলা ছাত্রলীগের সভাপতি মুজিবুর রহমান, উপজেলা মৎস্যজীবিলীগ নেতা হরিপদ দাস, কাচা মিয়া, পৌর যুবলীগ নেতা মাসুম আহমদ, ইব্রাহিম আলী, সুজিত কুমার দেব, সেলিম মিয়া, ফজলু মিয়া, হুমায়ূন মিয়া, রুমেন আহমদ ডুমন, বাবুল চৌধুরী, পৌর ছাত্রলীগের সভাপতি শায়েক আহমদ, ছাত্রলীগ নেতা ফিরোজ মিয়া প্রমূখ।
আপনার মন্তব্য