১৭ জানুয়ারি, ২০১৬ ০০:১৭
এক মাদ্রাসা ছাত্রের মৃত্যুকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় মাদ্রাসা ছাত্রদের তাণ্ডবের প্রতিবাদে নগরীতে মানববন্ধন কর্মসূচী পালিত হবে আজ (রবিবার)। চারণ সাংস্কৃতিক গোষ্ঠি, সিলেটের উদ্যোগে নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে বেলা সাড়ে ৩ টায় এ মানববন্ধন অনুষ্ঠিত হবে।
সম্প্রতি পুলিশের গুলিতে এক মাদ্রাসা ছাত্র নিহত হওয়ার জেরে ব্রাহ্মণবাড়িয়া শহরে ব্যাপক তাণ্ডব চালায় মাদ্রাসা ছাত্ররা। তারা পুড়িয়ে দেয় সঙ্গীতজ্ঞ ওস্তাদ আলাউদ্দিন খাঁ সংগীতাঙ্গন।
এই তাণ্ডবের প্রতিবাদে আজকের মানববন্ধনে সকলকে শামিল হওয়ার আহ্বান জানিয়েছেন চারণ সাংস্কৃতিক গোষ্ঠির সংগঠকরা।
আপনার মন্তব্য