১৭ জানুয়ারি, ২০১৬ ২১:৪৩
জগন্নাথপুরে মোটরসাইকেল চোর সিন্ডিকেটের ২ সদস্যকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হচ্ছে, জগন্নাথপুর পৌর শহরের ইসহাকপুর গ্রামের মৃত ইসমাইল খার ছেলে জিয়াউল খা (৩০) ইসহাকপুর (দুর্গাপুর) গ্রামের মদরিছ আলীর ছেলে ওসমান গণি (৩১)।
জানা যায়, গত শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে জগন্নাথপুর থানার এসআই মিজানুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ পৌর শহরের ইসহাকপুর গ্রাম এলাকায় পৃথক অভিযান চালিয়ে এলাকার চিহিৃত মোটরসাইকেল চোর সিন্ডিকেটের সক্রিয় ২ সদস্য জিয়াউল খা ও ওসমান গণিকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতদের আজ রোববার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.মুরসালিন জানান, মোটরসাইকেল চোর চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতার ও চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মন্তব্য