শ্রীমঙ্গল প্রতিনিধি

১৭ জানুয়ারি, ২০১৬ ২২:০৮

সুশীল সমাজ ও মিডিয়ার প্রতি ক্ষোভ ঝাড়লেন আইজিপি

পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক বলেছেন, একটি পরিবারের ভিতরও নৈতিক স্খলন হতে পারে। পুলিশ একটি বড় বাহিনী সেখানে এ রকম হতেই পারে। কিন্তু কোন ব্যক্তির দায় দায়িত্ব গোটা পুলিশ বাহিনী নেবে না। ব্যক্তির দায় দায়িত্ব ব্যক্তিরই। অপরাধী যেই হউক না কেন তাকে কোনভাবেই কোন অনুকম্পা দেখানো হবে না।

রোববার বিকেলে মৌলভীবাজার পুলিশ লাইনসে বার্ষিক পুলিশ সমাবেশ ও ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠান শেষে এসব কথা বলেন।

পুুলিশ মহাপরিদর্শক সুশিল সমাজ প্রসঙ্গে বলেন, সুশিল সমাজ সুনির্দিষ্টভাবে কোন প্রমান দেখাতে পারবে না যে, কোন পুলিশ অপরাধ করে পার পেয়ে গেছে; এমন হলে পুলিশ বাহিনীর শৃংখলা থাকতো না। কাজেই সুশিল সমাজ কিংবা যারাই এসব বিষয়ে কথা বলেন তাদের দায়িত্ব নিয়ে কথা বলতে হবে, মনগড়া কথা বললে হবে না।

আইজিপি বলেন, রাজনৈতিক আন্দোলনের নামে যে মানুষ মারা, মানুষ পুড়ানো ও পুলিশ হত্যা করা – এগুলো পুলিশ বাহিনী মোকাবেলা করেছে। পুলিশের সাফল্য কি কম আছে। সেই বিষয় নিয়ে কোন কথা নেই অথচ একটি ব্যক্তি কোন অপরাধ করে তা নিয়ে পুরো মিডিয়া নেমে যায়।

আপনার মন্তব্য

আলোচিত