সিলেটটুডে ডেস্ক

১৭ জানুয়ারি, ২০১৬ ২২:৩৬

প্রধানমন্ত্রীর সফর : সফলে মহানগর আওয়ীলীগের প্রতিনিধি সভা

সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি ও সিটি কর্পোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শখে হাসিনা সিলেটের উন্নয়নে খুবই আন্তরিক। তার আগমন সিলেটের কাংঙ্খিত উন্নয়নকে আরো ত্বরান্বতি ও সমৃদ্ধ করবে। প্রধানমন্ত্রীর জন সমাবেশকে সফল ও সার্থক করতে দলীয় নেতাকর্মীসহ র্সবস্তররে জনগনের প্রতি আহবান জানান তিনি।

জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেট আগমন ও জন সমাবেশকে সফল করার লক্ষ্যে সম্পাদকমন্ডলীর সাথে ওয়ার্ড আওয়ীলীগের প্রতিনিধি সভায় সভাপতির বক্তব্যে তিনি একথা বলেন। নগরীর একটি অভিজাত হোটেলে রোববার রাতে মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সিরাজ বক্স, এডভোকেট মনর আলী, সিরাজুল ইসলাম, তুহিন কুমার দাস, এডভোকেট রাজ উদ্দিন, আব্দুল খালিক, ফয়জুল আনোয়ার আলাওর, বিজিত চৌধুরী, অধ্যাপক জাকির হোসেন, শফিউল আলম নাদেল, এটিএম হাসান জেবুল, তপন মিত্র, আব্দুর রহমান জামিল, জগদীশ চন্দ্র দাস, এডভোকেট সৈয়দ শামীম আহমেদ, দিবাকর কুমার ধর, প্রিন্স সদরুজ্জামান চৌধুরী, ডা: মিসবাউল ইসলাম সুইট, এডভোকেট গোলাম ছোবহান চৌধুরী দিপন, মকসুদ বখত, হানিফ সালেক, এডভোকেট জুনেল আহমেদ, আব্দুল গফফার উনু, আবদুস সোবহান, আবরার আহমদ দুলাল, দিলোয়ার হোসেন রাজা, মাসুদ আহমদ, আবদুল হান্নান, নজরুল ইসলাম নজু, জাবেদ আহমদ, নিজাম উদ্দিন ইরুন, মকসুদ বক্ত, আব্দুল হান্নান, হাজি কুতুব উদ্দিন, মাহমুদ সুজন, শেখ সুরুজ আলী, সোহেল আহমদ কবীর, এডভোকেট বিজয় কুমার বুলু, মঠনুদ্দিন, ওয়ারিস মিয়া, মাসুদ আহমদ, এমরান আহমদ, এডভোকেট মোস্তফা দিলওয়ার আল আজহার প্রমুখ।

উল্লেখ্য, প্রতিনিধি সভায় সিদ্ধান্ত হয় আগামী ১৯ জানুয়ারী সকাল ১১টায় রেজিষ্টারি মাঠ হতে মহানগর আওয়ামীলীগের এক প্রচার মিছিল বের হবে।

আপনার মন্তব্য

আলোচিত