১৭ জানুয়ারি, ২০১৬ ২২:৪৯
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় অবস্থিত এলসারিন উত্তর ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নব-নির্বাচিত পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে।
সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য সৈয়দ লুৎফুর রহমানের আয়োজনে রবিবার বিকেলে এলসারিন উত্তর ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা সভায় সমাজসেবক আব্দুল জলিলের সভাপতিত্বে ও নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নব-নির্বাচিত পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, পৌর আওয়ামী লীগের সভাপতি আব্দুল আহাদ, ইউপি সদস্য সিরাজ উদ্দিন, সৈয়দ লুৎফুর রহমান, আওয়ামী লীগ নেতা মাখন চৌধুরী, আফতার আহমদ, সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতি সভাপতি মঞ্জু লাল দে, সাধারণ সম্পাদক কায়েদে আজম, প্রধান শিক্ষক বিনয় কুমার দাস, দিবাকর দাস প্রমুখ। অনুষ্ঠানে এলসারিন উত্তর ডিমাই সরকারি প্রাথমিক বিদ্যালয় হতে সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ ১৫ জন মেধাবী শিক্ষার্থী ও বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা নব-নির্বাচিত পৌর মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরীকে ক্রেস্ট প্রদান করা হয়।
আপনার মন্তব্য