সিলেটটুডে ডেস্ক

১৭ জানুয়ারি, ২০১৬ ২৩:১২

প্রধানমন্ত্রীর সিলেট সফর: চুড়ান্ত নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত

আগামী ২১ জানুয়ারী সিলেট আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফরকে নিশ্চিদ্র করতে রোববার বিকাল ৪টায় সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে আইনশৃংঙ্খলা ও চুড়ান্ত নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

সমন্বয় সভায় সিলেট জেলা প্রশাসক জয়নাল আবেদীনর সভাপতিত্বে বক্তব্য রাখেন, আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, সিলেট-৩ আসনের সংসদ সদস্য মাহমুদ-উস-সামাদ চৌধুরী কয়েছ, সিলেট জেলা আওয়ামীলীগের সভাপতি (ভারপ্রাপ্ত ) এডভোকেট লুৎফুর রহমান, সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর আওয়মীলীগের সভাপতি ও সাবেক সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মতিউর রহমান, সিভিল সার্জন ড. হাবিবুর রহমান, এডিশনাল এসপি নুরুল ইসলাম, বিজিবি মেজর লুৎফুর, এনএসআই'র যুগ্ম পরিচালক সারোয়ার হোসেন, এনএসআই এর ডিডি জিয়াউল কাদির, বিদ্যুৎ বোর্ডের নির্বাহী প্রকৌশলী একেএম জিল্লুর রহমান, সরকারী আলিয়া মাদ্রাসার সহকারী অধ্যাপক মোঃ শহিদুল আলম, মহানগর পুলিশের ডিসি মোঃ রেজাউল করিম, বাসু দেব বনিক, ফয়ছল মাহমুদ, মুশফেকুর রহমান, এডিসি মো. রবিউল ইসলাম, সিটি কর্পোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা এনামুল হাবীব, প্রধান ভারপ্রাপ্ত প্রকৌশলী আজিজুর রহমান, মদন মোহন কলেজের অধ্যক্ষ ড. আবুল ফতেহ ফাত্তাহ, সিলেট তথ্য অফিসের উপ-পরিচালক জুলিয়া জেসমিন মিলি, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সিনিয়র কেমিষ্ট মোঃ আব্দুল জব্বার, বাংলাদেশ বেতার সিলেটের উপ আঞ্চলিক পরিচালক মোঃ ফখরুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী এম এ কাদির, নজরুল ইসলাম, প্রকৌশলী মোঃ মাহবুবুল আলম, মোঃ এনায়েত হোসেন, মোঃ ফিরুজ মিয়া খাদিম, সৈয়দ ওহিদুল ইসলাম খাদিম, রফিকুল ইসলাম, হাফিজ আহমদ, সহকারী প্রকৌশল বিটিসিএল আবুল বাসার খান প্রমূখ।

সভা শেষে সিলেট আলীয়া মাদ্রাসা মাঠ, মদন মোহন কলেজ ক্যাম্পাস, হযরত শাহজালাল (রহঃ) এর মাজার প্রঙ্গন পরিদর্শন করেন প্রধানমন্ত্রীর নিরাপত্তায় নিয়োজিত এসএসএফ, সিভিল ডিফেন্স, এসএমপি পুলিশ, ডিজিএফআই, এনএসআই, সিলেট সিটি করপোরেশন, বিজিবি, র‌্যাব ৯, সিটিএসবি, ফায়ার সার্ভিসসহ সকল সংস্থার উর্ধ্বতন কর্মকর্তা ও সিলেট জেলা এবং মহানগর আওয়ামীলীগের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য

আলোচিত