১৯ জানুয়ারি, ২০১৬ ১৪:৫০
প্রধানমন্ত্রী শেখ হাসিনার সিলেটে আগমন উপলক্ষে জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রচার মিছিল আজ মঙ্গলবার বেলা সোয়া ১২ টায় নগরীর রেজিষ্টী মাঠ থেকে বের হয়ে আলিয়া মাদ্রাসা মাঠের সামনে গিয়ে শেষ হয়।
মিছিলটি উপলক্ষে ১১টার দিকে রেজিস্টী মাঠে জড়ো হতে থাকেন সিলেট জেলা ও মহানগর আওয়ামীলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। মিছিলটি নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে প্রধানমন্ত্রীর জনসভাস্থল আলিয়া মাদ্রাসার সামনে গিয়ে শেষ হয়।
এ সময় ২১ জানুয়ারী প্রধানমন্ত্রী শেখ হাসিনার জনসভায় দলীয় সকল নেতা কর্মীকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহবান জানিয়ে বক্তব্য রাখেন মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
জেলা ও মহানগর আওয়ামীলীগ আয়োজিত প্রচার মিছিলে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন সিরাজ, জাতীসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. একে আবদুল মোমেন, মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জাতীয় সংসদের মহিলা আসনের সংসদ সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী, জেলা সহসভাপতি ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আশফাক আহমদ।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল খালিক, এড. রাজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক বিজিত চৌধুরী, নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ফয়জুল আনোয়ার আলাওর, মহানগর আওয়ামীলীগে তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক তপন মিত্র প্রমুখ।
মিছিলের পূর্বে উপস্থিত বিভিন্ন গনমাধ্যমে সাক্ষাৎকার প্রদান কালে আওয়ামীলীগ নেতারা বলেছেন, সফল রাষ্ট্র নায়ক টানা ২ বারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সিলেট আগমনের দিন আলিয়া মাদ্রাসা মাঠ জনসমুদ্রে পরিনত হবে। শেখ হাসিনার আগমন উপলক্ষে সিলেটের উন্নয়নের অগ্রযাত্রা তরান্বিত হবে বলে এসময়ে নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন।
আপনার মন্তব্য