নিজস্ব প্রতিবেদক

১৯ জানুয়ারি, ২০১৬ ১৫:৫০

প্রধানমন্ত্রীর জনসভাস্থল পরিদর্শন করলেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ

টানা ২ বারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আগামী বৃহস্পতিবার আসবেন সিলেটেে। প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে বৃহস্পতিবার দুপুর ১টায় শুরু হবে জনসভা। জনসভা উপলক্ষে মাঠ প্রস্তুতির কাজ চলছে বেশ কয়েকদিন থেকে। দলটির জেলা ও মহানগরীর দায়িত্বশীল নেতারা ইতিমধ্যে বেশ কয়েকবার জনসভাস্থল পরিদর্শন করেছেন।

মঙ্গলবার (১৯ জানুয়ারি) বেলা ১টা আবারও সিলেটের সরকারি আলীয়া মাদ্রাসা মাঠ পরিদর্শন করেছেন আওয়ামীলীগ নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এড. মিছবাহ উদ্দিন সিরাজ, জাতিসংঘে নিযোক্ত বাংলাদেশর সাবেক প্রতিনিধি ড. একেএম আবদুল মোমেন, সংসদ সদস্য আমাতুন কিবরিয়া কেয়া চৌধুরী, সিলেট মহানগর আওয়ামীলীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, যুগ্ম সাধারণ সম্পাদক ফয়জুল আনোয়ার আলোয়ার, মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, এডভোকেট নাসির উদ্দিন খান, আওয়ামীলীগ নেতা এড.শামসুল ইসলাম, আজাদুর রহমান আজাদ প্রমুখ। 

পরিদর্শন কালে সিলেটবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর কাছে চাওয়া সম্পর্কে উপস্থিত সাংবাদিকরা জানতে চাইলে ড.একে আবদুল মোমেন বলেন, শেখ হাসিনা এখন একজন সফল রাষ্ট্র নায়ক হিসেবে বিশ্বজুড়ে স্বীকৃত। ২০২১ সালে মধ্য আয়ের দেশ হিসেবে পরিনত হবে বাংলাদেশ এবং ২০৪১ উন্নত সমৃদ্ধশালী দেশ হিসেবে পরিনত হবে।

তিনি আরো বলেন, আমরা সিলেটে অবকাঠামোগত উন্নয়নসহ অনেক কিছুই চাই।সিলেটের প্রবাসীরা দুর্বল অবকাঠামোর কারণে বিনিয়োগে আগ্রহী হচ্ছেন না। অবকাঠামোগত উন্নয়ন হলে সিলেটের প্রবাসীরা বিনিয়োগের আগ্রহী হবেন।

ড. মোমেন বলেন, প্রধানমন্ত্রীর এ সফরে ২২টি প্রকল্পের উদ্বোধন হবে। সিলেটে একটি মেডিকেল বিশ্ববিদ্যালয়সহ বেশ কয়েকটি বিদ্যুৎ ও ফায়ার সার্ভিস ষ্টেশন নির্মানের প্রত্যাশা করেন। এসময়ে তিনি বলেন অনেকে বলে থাকেন দেশে সুশাসন নেই। সুশাসন না থাকলে দেশে এতো উন্নয়ন হয় কিভাবে এমন প্রশ্ন রাখেন তিনি।

আপনার মন্তব্য

আলোচিত