১৯ জানুয়ারি, ২০১৬ ২০:১৯
সিলেটের বিশ্বনাথে মাদ্রাসা ছাত্র সালমান আহমদ খুনের ঘটনায় আরও দুই যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হচ্ছে উপজেলা নতুন বাজারের বাসিন্দা রুবেল আহমদ (২৫) ও রাহাত মিয়া (২০)।
মঙ্গলবার বিকেলে সালমান হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে তাদের দু’জনকে জেল হাজতে পাঠানো হয়েছে। আগেরদিন সোমবার রাতে তাদের দু’জনকে আটক করে থানা পুলিশ। এরআগে সোমবার রাতে মাদানিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শিব্বির আহমদ (৪৫) ও একই মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা বশির আহমদকেও (৫০) একই মামলায় গ্রেফতার দেখিয়ে জেলহাজতে পাঠানো হয়।
থানার ওসি আব্দুল হাই (প্রশাসন) ও মাসুদুর রহমান (তদন্ত) গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে বলেন, মামলার তদন্তকাজ এখন অনেকটাই এগিয়েছে। গ্রেফতারকৃতদের নিকট থেকে অনেক গুরুত্বপুর্ন তথ্য পাওয়ায় তাদের জেলহাজতে পাঠানো হয়েছে।
২০১৫ সালের ৩০ ডিসেম্বর বুধবার সকালে নতুন বাজারের একটি বাসার সামন থেকে সালমান আহমদের (১৭) লাশ উদ্ধার করে পুলিশ। সালমান বিশ্বনাথ নতুন বাজারের জামায়ে ইসলামিয় দারুল উলুম মাদানিয়া (কওমি) মাদ্রাসার (জালালাইন) ১ম বর্ষের ছাত্র। সে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পূর্বগাঁও গ্রামের ছোটন মিয়ার ছেলে। ঘটনার পরদিন ৩১ ডিসেম্বর বৃহস্পতিবার রাতে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন সালমানের মা মোছা: কুতুবী বেগম, (মামালা নং ২০)।
আপনার মন্তব্য