২০ জানুয়ারি, ২০১৬ ১৫:১০
সিলেট নগরীর মদিনা মার্কেট এলাকায় সেতুর নিচে ফেলে রাখা সুটকেসের ভেতর থেকে শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বেলা দেড়টার দিকে শিশুর মরদেহ উদ্ধার করা হয়। শিশুটির নাম পরিচয় জানা যায় নি। তবে বয়স আনুমানিক ৯ বছর।
স্থানীয় সূত্র জানায়, বুধবার দুপুরের দিকে মদিনা মার্কেটের পনিটুলা সংলগ্ন সরারাপাড় ব্রিজে নিচে একটি সুটকেস দেখতে পায় কয়েকজন পথশিশু। তারা সুটকেসটি পানি থেকে তুলে খোলার পর তার মধ্যে একটি শিশুর মরদেহ দেখতে পায়।
বিষয়টি স্থানীয়রা নগরীর জালালাবাদ থানা পুলিশকে অবহিত করলে বেলা দেড়টার দিকে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আখতার হোসেন শিশুর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
আপনার মন্তব্য