২১ আগস্ট, ২০২৪ ১৪:০৫
সিলেট রেঞ্জের ডিআইজি শাহ মিজান মো. শাফিউর রহমান (বিপিএম-বার, পিপিএম-সেবা) ও সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার (এসএমপি) মো. জাকির হোসেন খানকে (পিপিএম-সেবা) প্রত্যাহার করে নেওয়া হয়েছে।
এদের মধ্যে শফিউর রহমানকে ঢাকায় রেলওয়ে পুলিশে ও জাকির হোসেন খানকে ঢাকায় পুলিশ ব্যুরা অব ইনভেস্টিগেশনে সংযুক্ত করা হয়েছে।
বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের এক প্রজ্ঞাপনে তাদের প্রত্যাহার করা হয়।
তাদের স্থলে কারা আসছেন তা এখনো জানা যায়নি।
আপনার মন্তব্য