গোলাপগঞ্জ প্রতিনিধি

৩১ আগস্ট, ২০২৫ ২০:৩৬

গোলাপগঞ্জে হাওরে অভিযানে ২৬টি চায়না জাল জব্দ করে ধ্বংস

 গোলাপগঞ্জে হাওরে অভিযান চালিয়ে ২৬টি চায়না দোয়ারি জাল (রিং জাল) জব্দ করে জ্বালিয়ে ধ্বংস করা হয়েছে।

রোববার দুপুরে উপজেলার লক্ষণাবন্দ ইউনিয়নের ধামড়ির হাওরে এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পাল।

তিনি অভিযানের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেশিও প্রজাতির মাছ রক্ষায় মৎস্য সুরক্ষা ও সংরক্ষন আইন-১৯৫০ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষন বিধিমালা-১৯৮৫ এর আওতায় এ অভিযান চালানো হয়।

জনস্বার্থে দেশিও প্রজাতির মাছের সুরক্ষা এবং মৎস্য সম্পদ রক্ষায় অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

আপনার মন্তব্য

আলোচিত