জামালগঞ্জ প্রতিনিধি

১৫ ফেব্রুয়ারি , ২০১৬ ২০:২৯

জামালগঞ্জে কর্মসৃজন প্রকল্পের টাকা আত্মসাৎ'র অভিযোগ

জামালগঞ্জে ইউপি সদস্যের বিরুদ্ধে ৪০ দিনের কর্মসূচীর টাকা আত্মসাৎ করার লিখিত অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার দুপুরে ভীমখালী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুল্লাহর বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার বরাবরে গ্রাম বাসী লিখিত অভিযোগ দায়ের করেছেন।

গ্রাম বাসী বলছেন টাকা আত্মসাৎ করেছেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাফাই গাইছেন প্রকল্প চেয়ারম্যানের পক্ষে আর উপজেলা নির্বাহী কর্মকর্তা তদন্ত করে ব্যবস্থা গ্রহনের কথা বলেছেন।

স্থানীয় তেরানগর গ্রামের আনছর আলী,লস্কর আলী ,মো: গাফ্ফার,জুয়েল মিযা,নূর হোসেন,আব্দুল মতিন সহ ৫০ জন গ্রাম বাসীর স্বাক্ষরিত অভিযোগে ৪০ দিনের কর্মসৃজনের টাকা আত্মসাৎকারী ইউপি সদস্য আব্দুল্লাহ বিরুদ্ধে লিখিত অভিযোগে উল্লেখ করেন,আমাদের তেরানগর গ্রামের মেইন রাস্তা হতে বুশের দাইড় পর্যন্ত রাস্তা নির্মানের জন্য ইউপি সদস্য আব্দুল্লাহ মিয়ার মাধ্যমে মহিলা সদস্যা খুশবুল বেগমকে কর্মসূচীর চেয়ারম্যান নিয়োগ করে কাজ করার দায়িত্ব দেওয়া হয়।

প্রকল্পে ২ লক্ষ টাকা কাজের কথা থাকলেও নামে মাত্র ৫০ থেকে ৬০ হাজার টাকার মাঠি কেটেছে। কাজের মেয়াদও প্রায় ৪০ দিন অতিবাহিত হয়েছে। বর্তমানে কোন কাজ হচ্ছে না। জানতে পারলাম কাজ না করে প্রকল্পের বাকী টাকা আত্মসাৎ করারও পায়তারা চালাচ্ছে। অভিযোগে ইউপি সদস্য আব্দুল্লাহ মিয়ার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়।

ইউপি সদস্য মো: আব্দুল্লাহ মিয়ার সাথে একাধিকবার মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাহাদাৎ হোসেন ভুইয়া জানান,আমার জানামতে,প্রকল্পের কাজ সুষ্ট হয়েছে,আক্রোশ মুলক ভাবে অভিযোগ হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা টিটন খীসা জানান,উপজেলার নিয়োগ কৃত ট্যাগ অফিসারের মাধ্যমে খবরা খবর নিয়ে প্রায়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

আপনার মন্তব্য

আলোচিত