সিলেটটুডে ডেস্ক

০৯ এপ্রিল, ২০২৬ ২২:৫৩

শনিবার সিলেট আসছেন খন্দকার মুক্তাদির

বাণিজ্য মন্ত্রণালয়, বস্ত্র ও পাট মন্ত্রণালয় এবং শিল্প মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি, শনিবার (১১ এপ্রিল) সিলেট জেলা সফরে আসছেন। দিনব্যাপী এই সফরে তিনি কৃষি, শিক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং নগর উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন।

সরকারি সফরসূচি অনুযায়ী, সকাল ৯টায় টিলাগড়ে ‘কৃষকের বাজার’ উদ্বোধন, সকাল ৯:৪৫ মিনিটে সিলেট সদর উপজেলা পরিষদ মিলনায়তনে কৃষি প্রণোদনা বিতরণ, সকাল সাড়ে ১০টায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেন্দ্রীয় মিলনায়তনে Youth Entrepreneurship & Startups for Students (YESS) কর্মসূচির উদ্বোধন, দুপুর ১২টায় সিলেট সিটি কর্পোরেশনের উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভায় অংশগ্রহণ, বিকাল ৩ টায় বিভাগীয় ক্রীড়া কমপ্লেক্সে ‘আঞ্চলিক এসএমই পণ্যমেলা ২০২৬’-এর উদ্বোধন, বিকাল ৪ টায় সরকারি টিচার্স ট্রেনিং কলেজের বিপরীতে সিলেট আর্ট এন্ড অটিস্টিক স্কুলের আয়োজনে ‘বিশ্ব অটিজম সচেতনতা দিবস’ উপলক্ষে বিশেষ চিত্র প্রদর্শনীর উদ্বোধন ও সন্ধ্যা সাড়ে ৬ টায় সড়ক ও জনপথ বিভাগের প্রধান প্রকৌশলীদের সাথে গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দিবেন।

আপনার মন্তব্য

আলোচিত