০৯ এপ্রিল, ২০২৬ ২৩:৩৩
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী রাফিয়া সুলতানা মারা গেছেন। বুধবার রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
তার মৃত্যুতে শোক বার্তা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি। এনসিপি জানায়, বুধবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রাফিয়া সুলতানা।
পরে তাকে হাসপাতালে নেওয়া হয়, সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
বৃহস্পতিবার দলের দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা স্বাক্ষরিত শোক বার্তায় বলা হয়েছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বগুড়া জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাফিয়া সুলতানা (রাফিয়া রাফি) বুধবার রাতে তিনি মারা যান। তার এই অকাল প্রয়াণে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) গভীর শোক ও বেদনা প্রকাশ করছে। তার মৃত্যুতে দল একজন সাহসী, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ সহযোদ্ধাকে হারাল, যা আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।
রাফিয়া সুলতানা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০১২-১৩ সেশনের শিক্ষার্থী ছিলেন। রোকেয়া হল ছাত্রসংসদ নির্বাচন-২০১৯-এ ভিপি প্রার্থী হিসেবে অংশগ্রহণ ছাত্ররাজনীতিতে তার দৃঢ় অবস্থানেরই প্রতিফলন বলে জানিয়েছে এনসিপি।
আপনার মন্তব্য