১০ এপ্রিল, ২০২৬ ০০:০২
ছবি: সংগৃহীত
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় অবৈধভাবে মজুত করা প্রায় ১,৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।
বুধবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা আক্তারের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, জ্বালানি তেল মজুদের খবর পেয়ে সমাই বাজারস্থ ‘মেসার্স ইউনিক ট্রেডার্স’ নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। অভিযানের পূর্বে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কোনো জ্বালানি তেল মজুদ নেই বলে জানানো হলেও তল্লাশি চালিয়ে ৬০০ লিটার ডিজেল ও ৭৫০ লিটার পেট্রোল উদ্ধার করা হয়। পরে এসব তেল জব্দ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাবরিনা আক্তার জানান, উদ্ধারকৃত জ্বালানি তেলের পরিমাণ প্রায় ১,৪০০ লিটার। এ ঘটনায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের মালিকের বিরুদ্ধে থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, বড়লেখা উপজেলার মোহাম্মদনগর বাজার থেকে জব্দ করা ৭২৫ লিটার ডিজেল বৃহস্পতিবার দুপুরে প্রকাশ্য নিলামের মাধ্যমে বিক্রি করেছে উপজেলা প্রশাসন।
আপনার মন্তব্য