১৫ ফেব্রুয়ারি , ২০১৬ ২০:৪০
বাউল সম্রাট শাহ আব্দুল করিমের নিজ জেলা সুনামগঞ্জে পালিত হলো জন্মশতবর্ষ।
স্থানীয় শিল্পকলা একাডেমিতে সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সভাপতি জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় সভায় বক্তব্য রাখেন জেলা আলীগের সহ সভাপতি এড. আপ্তাব উদ্দিন, লোক সংষ্কৃতি গবেষক ও জেলা জাসদের সভাপতি আ ত ম সালেহ, শিক্ষাবিদ পরিমল কান্তি দে, নারী নেত্রী শীলা রায়, সংগঠক দেওয়ান এমদাদ রেজা, জেলা শিল্পকলার সাধারন সম্পাদক এড. শামছুল আবেদিন প্রমুখ।
বক্তারা এ সময় শাহ আব্দুল করিম কে নিয়ে বিভিন্ন স্মৃতিচারন করে বলেন করিম ছিলেন নিজেই একটি প্রতিষ্ঠান। তিনি দেশের বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষি ছিলেন।। মাউলানা ভাসানি ও বঙ্গবন্ধুর বিভিন্ন জনসভায় তিনি গান করেছেন। তিনি ভাষা আন্দোলনে যেমন সোচ্চার ছিলেন তেমনই স্বাধিনতার যুদ্ধেও তিনি গান করে মানুষকে উজ্বিবিত করেছেন।
সাংস্কৃতিক অনুষ্ঠানে জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত অর্ধশত শিল্পী ও বাউল দের গানে মুগ্ধহন উপস্থিত দর্শক।
আপনার মন্তব্য