নিজস্ব প্রতিবেদক

১২ এপ্রিল, ২০২৬ ২৩:৪৭

অবৈধভাবে তেল মজুত, দেড় লক্ষাধিক টাকা জরিমানা

অবৈধভাবে ভোজ্য তেল মজুদের অভিযোগে দেড় লক্ষাধিক টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমান আদালত।

রবিবার (১২ এপ্রিল) দুপুর পৌণে ১২টা থেকে পৌণে ২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া সদরের জগৎবাজরে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা ও ভোজ্য তেল মজুদের প্রমাণ পাওয়ায় ব্রাহ্মণবাড়িয়ার জগৎবাজার এলাকার মৃত আব্দুল আলীমের ছেলে মো. মাজু মিয়াকে ৩০ হাজার, মৃত সুধীর চন্দ্র সাহার ছেলে ধনঞ্জয় সাহাকে ২০ হাজার ও বিরোধ লাল সাহার ছেলে কৃষ্ণপদ সাহাকে (৬১) ২০ হাজার টাকা জরিমানা করে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অপর এক অভিযানে ওই দিন শায়েস্তাগঞ্জের অলিপুর বাজারে অভিযান চালিয়ে মূল্য তালিকা প্রদর্শন না করা ও অতিরিক্ত মূল্যে ভোজ্য তেল বিক্রির প্রমাণ পাওয়ায় হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের আব্দুল আউয়ালের ছেলে তোফাজ্জলকে (৩৫) ২০ হাজার, মৃত রমিজ উদ্দিনের ছেলে রাজুকে (৪০) ৫ হাজার ও মুসলিম উদ্দিনের ছেলে সালাউদ্দিনকে (৫৫) ৭ হাজার টাকা অর্থদন্ড ও তাৎক্ষনিক তা আদায় করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত।

অভিযানে র‌্যাব-৯, সিপিসি-১ ব্রাহ্মণবাড়িয়ার একদল সদস্য অংশগ্রহণ করেন।

এসব তথ্য জানান র‌্যাব-৯ এর গণমাধ্যম কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

আপনার মন্তব্য

আলোচিত