সিলেটটুডে ডেস্ক

১৩ এপ্রিল, ২০২৬ ২২:১৫

সিলেটে পহেলা বৈশাখের দিনে কেমন থাকবে আবহাওয়া?

ফাইল ছবি

মঙ্গলবার বাংলা নতুন বছরের প্রথমদিনে সিলেটসহ দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, সিলেট অঞ্চলে পহেলা বৈশাখে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দেশের কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে।

আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির জানান, ঢাকায় বৃষ্টির সম্ভাবনা কম থাকলেও দেশের উত্তর-পূর্বাঞ্চল, বিশেষ করে সিলেটে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। এছাড়া চট্টগ্রাম ও বরিশাল বিভাগেও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

অন্যদিকে, দেশের বিভিন্ন অঞ্চলে বর্তমানে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পহেলা বৈশাখে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং তাপপ্রবাহ কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।

আপনার মন্তব্য

আলোচিত