১৪ এপ্রিল, ২০২৬ ২১:০৬
বাংলা নববর্ষ উপলক্ষে ট্রেনের যাত্রীদের ফুল দিয়ে বরণ করে নিল রেলওয়ে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) ঢাকা-সিলেটগামী পারাবত ট্রেনসহ এ রুটে চলাচলকারী বিভিন্ন ট্রেনে শুভেচ্ছা জানান রেলওয়ে কর্মকর্তারা।
প্রগতি রেলওয়ে ক্যাটারার্সর এর স্টুয়ার্ড ম্যানেজার মো.আনিছ জানান, মঙ্গলবার পহেলা বৈশাখ উপলক্ষে প্রগতি রেলওয়ের পক্ষ থেকে ঢাকা থেকে সিলেটগামী পারাবত এক্সপ্রেস ট্রেনের সকল যাত্রীকে ফুল দিয়ে বরণ করা হয়, পাশাপাশি শিশুদের চকলেট উপহার দেওয়া হয়। যাত্রীদের মধ্যে নববর্ষের আনন্দ ছড়িয়ে দিতে রেলওয়ের এই প্রয়াস।
রেলওয়ের প্রগতি ক্যাটারার্স এর স্টুয়ার্ড ম্যানেজার মো. মইন উদ্দিন বলেন, যাত্রীদের সেবা নিশ্চিত করতে আমাদের প্রচেষ্টা রয়েছে। নববর্ষ উপলক্ষে দিনটি আনন্দে ভরপুর করার জন্য যাত্রীদের জন্য রেলওয়ের এই উদ্যোগ।
এসময় ঢাকা- সিলেটগামী যাত্রীরা রেলওয়ের এই উদ্যোগকে স্বাগত জানান।
এ সময় অনেক যাত্রীতে হাঁসিমুখে ফুল নিতে দেখা যায়,পাশাপাশি চকলেট নিতে এগিয়ে আসেন বাচ্চারা।
আপনার মন্তব্য