সুনামগঞ্জ প্রতিনিধি

২৫ এপ্রিল, ২০২৬ ১৭:০৬

সুনামগঞ্জে ব্রাহ্মণ সংসদের সম্মেলনে উত্তেজনা, হাতাহাতি

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সুনামগঞ্জ জেলা শাখার প্রথম ত্রিবার্ষিক সম্মেলনে সঞ্চালনা ও মঞ্চে বসাকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে।

শুক্রবার দুপুরে শহরের শ্রীশ্রী কেন্দ্রীয় কালীমন্দিরে এ ঘটনা ঘটে। সম্মেলনে জেলার ১২ উপজেলার আহ্বায়ক শাখাসহ কেন্দ্রীয় ও সিলেট অঞ্চলের নেতারা উপস্থিত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, পতাকা উত্তোলন, জাতীয় সংগীত ও প্রদীপ প্রজ্বালনের পর মঞ্চে আসনবিন্যাস নিয়ে আপত্তি তোলে একপক্ষ। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়, যা এক পর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়।

বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ সুনামগঞ্জ জেলা শাখার আহ্বায়ক নারায়ণ চক্রবর্তী বলেন, খুবই সুন্দরভাবে অনুষ্ঠান শুরু করা হয়; কিন্তু হঠাৎ করে একটি পক্ষ মঞ্চে উঠে উপস্থাপকের কাছ থেকে মাইক ছিনিয়ে নেয়। তাদের উদ্দেশ্য কী ছিল, পদ-পদবি নিয়ে কোনো বিরোধ কিনা তা এখনও পরিষ্কার নয়।

আপনার মন্তব্য

আলোচিত