২৮ এপ্রিল, ২০২৬ ২১:২৯
গোলাপগঞ্জ উপজেলার ফতেহপুর এলাকা থেকে নিখোঁজ হওয়ার ৮ দিন পর আব্দুল আলী চুনু মিয়ার (৭৩) মরদেহ চট্টগ্রামে উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ছেলে সাবের আহমদ।
জানা যায়, গত ১৯ এপ্রিল (রবিবার) বিকাল ৫ টার দিকে নিজ বাড়ি থেকে স্থানীয় মীরগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন আব্দুল আলী চুনু মিয়া। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি।
পরিবার সূত্রে জানা যায়, গত (২৭ এপ্রিল) সোমবার চট্টগ্রামে অজ্ঞাত পরিচয়ে নিখোঁজ হওয়া আব্দুল আলী চুনু মিয়ার মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ খোঁজাখুঁজির পরও পরিচয় শনাক্ত করতে না পারায় ময়নাতদন্ত শেষে চট্টগ্রামের আনজুমানে মফিজুল কবরস্থানে দাফন করা হয়। পরবর্তীতে পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে তার ছেলে সাবের আহমদ চট্টগ্রামে গিয়ে মরদেহের বিষয়টি নিশ্চিত হন।
আপনার মন্তব্য