৩০ এপ্রিল, ২০২৬ ১৮:১৫
যমুনা টেলিভিশন, সিলেটের রিপোর্টার ও ছাত্র ইউনিয়ন সিলেটের সাবেক সাধারণ সম্পাদক নাবিল হোসেনের পিতা ইসমাইল হোসেন মৃত্যুবরণ করেছেন।
বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটার সময় তিনি নগরের এক বেসরকারি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন৷
মরহুমের জানাজার নামাজ আজ বাদ এশা, নয়াসড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হবে।
তিনি দুই ছেলে সন্তান ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি প্রগতিশীল রাজনীতির সাথে জড়িত ছিলেন।
সহকর্মী পিতার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে সাংবাদিক অঙ্গণে৷ তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন (ইমজা)। একইসাথে মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান ইমজা নেতৃবৃন্দ।
আপনার মন্তব্য