‎গোয়াইনঘাট প্রতিনিধি

৩০ এপ্রিল, ২০২৬ ২২:৪৬

গোয়াইনঘাটে আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

‎সিলেটের গোয়াইনঘাট উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

‎সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রতন কুমার অধিকারী।

‎৩০ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল ১১ ঘটিকায় উপজেলা প্রশাসন কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য, জনপ্রতিনিধি সাংবাদিক এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

‎সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

‎এ সময় বক্তারা মাদকদ্রব্যের বিস্তার রোধে কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি মানবপাচার প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি, জনসচেতনতা কার্যক্রম জোরদার এবং সংশ্লিষ্টদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

‎সভায় আরও আলোচনা হয় উপজেলার চলমান উন্নয়ন কার্যক্রম নিয়ে। বিভিন্ন অবকাঠামোগত উন্নয়ন, সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং জনসেবামূলক কার্যক্রমকে ত্বরান্বিত করার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

‎সভাপতির বক্তব্যে ইউএনও রতন কুমার অধিকারী বলেন, “উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সবাইকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। মাদক ও মানবপাচার রোধে প্রশাসন জিরো টলারেন্স নীতি অনুসরণ করবে।”

‎তিনি আরও বলেন, সরকারের উন্নয়ন কার্যক্রম সঠিকভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।
‎সভা শেষে উপজেলার সার্বিক উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সকলের সম্মিলিত প্রচেষ্টার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত