আকবর হোসেন, জামালগঞ্জ থেকে

১৬ ফেব্রুয়ারি , ২০১৬ ১৮:২৩

জামালগঞ্জের আ:লীগের ৪টিতে একক ও ২টি তিনজন করে দলীয় প্রার্থী

জামালগঞ্জের ৬টি ইউনিয়নের মধ্যে ৪টি একক ও ২টিতে আ:লীগের দলীয় প্রার্থীতা বাছাইয়ের কার্যক্রমের সম্পন্ন করা হয়েছে।

মঙ্গলবার সকালে পৃথক পৃথক ভাবে প্রার্থী বাছাই প্রক্রিয়া সম্পন্ন করেছে ইউনিয়ন আওয়ামীলীগের তৃনমুলের নেতা কর্মীরা।

উপজেলার সাচনা বাজার দলীয় কার্যালয়ে প্রথমে জামালগঞ্জ সদর ইউনিয়নের বাছাই কার্যক্রমের জামালগঞ্জ সদর ও উত্তর ইউনিয়নের সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আ:লীগের আব্দুল খালেক,সাধারন সম্পাদক আবুল কালামের সঞ্চালনায় অতিথি ছিলেন উপজেলা আ”লীগ সভাপতি আলহাজ্ব মোহাম্মদ আলী ও সাধারন সম্পাদক এম নবী হোসেন।

সভায় তৃনমুলের মতামতে জামালগঞ্জ সদরে একক প্রার্থী জামিল আহমদ জুয়েল,জামালগঞ্জ উত্তরে এম নবী হোসেনকে মনোনয়ন বাছাই করেছেন। একই সময়ে সাচনা বাজার ইউনিয়নের দলীয় মনোনয়নের সভা ইউনিয়ন আ:লীগের সভাপতি জয়নাল আবেদীনের সভাপতিত্বে,সাধারন সম্পাদক বিপ্লব পালের সঞ্চালনায় অতিথি ছিলেন জেলা আ:লীগের সাংগঠনিক সম্পাদক রেজাউল করিম শামীম।

সভায় বর্তমান চেয়ারম্যান রেজাউল করিম শামীমকে একক প্রার্থী ঘোষনা দেন। স্থানীয় ভীমখালীর নোয়াগাও বাজারে ভীমখালীর সভাপতি আক্তারুজ্জামান শাহ সভাপতিত্বে,সাধারন সম্পাদক আ: কাদির সঞ্চালনায় তৃনমুলের সভায় একক প্রার্থী হিসেবে আক্তারুজ্জামান শাহকে মনোনয়ন দেওয়া হয়েছে।

ফেনারবাক ইউনিয়নের তৃনমুলের সভায় ইউনয়ন সভাপতি নূরুল হুদা চৌধুরী খোকনের সভাপতিত্বে,সাধারন সম্পাদক অজিত রায়ের সঞ্চালনায় একক প্রার্থী নির্ধারন করতে না পারায় সাধন তালুকদার,জিতেন্দ্র তালুকদার পিন্টু,নূরু মিয়ার নাম উপজেলা কমিটির কাছে পাঠানো হয়েছে।

বিকেলে বেহেলী ইউনিয়নের বেহেলী বাজারে ইউনিয়ন সভাপতি র্নিমাল্য কান্তি রায় সশীমের সভাপতিত্বে ,সাধারন সম্পাদক সারোয়ার হোসেনের সঞ্চালনায় তৃন মুলের নেতা কর্মীদের সভা চলছিলো শেষ খবর পাওয়া পর্যন্ত ভজন তালুকদার,মিহির তালুকদার,অসীম তালুকদারের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছিল।  

আপনার মন্তব্য

আলোচিত