০৯ মে, ২০২৬ ১১:০৮
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন সিলেট জেলা সংসদের ৩৭তম সম্মেলন আজ।
শনিবার (৯ মে) বিকাল ৩টায় শারদা স্মৃতি ভবনে অনুষ্ঠেয় এ সম্মেলনের উদ্বোধন করবেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) সিলেট জেলার সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট বেদানন্দ ভট্টাচার্য।
সম্মেলনে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সভাপতি মাহির শাহরিয়ার রেজা ও সাবেক সভাপতি মানবেন্দ্র দেব।
সভাপতিত্ব করবেন ছাত্র ইউনিয়ন জেলা সংসদের সভাপতি দীপঙ্কর সরকার।
সম্মেলন প্রস্তুতি পরিষদের চেয়ারম্যান প্রদ্যুৎ দাস ও আহ্বায়ক সন্দীপ দাস সংশ্লিষ্ট সবাইকে জেলা সম্মেলনে অংশগ্রহণের আমন্ত্রণ জানিয়েছেন।
আপনার মন্তব্য