নিজস্ব প্রতিবেদক

০৯ মে, ২০২৬ ২৩:৫২

সিলেটের জামালের প্রশ্নের জবাবে যা বললেন প্রধানমন্ত্রী

শনিবার সারাদেশের বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে সিলেটের বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা অংশ নেন।

রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল আহাদ খান জামালের সিলেটের সাংগঠনিক অবস্থা নিয়ে বক্তব্য রাখেন।

নিজের বক্তব্যে জামাল বলেন, আমি দুইবারের সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক। এরআগে ছাত্রদলের নেতৃত্বে ছিলাম। আমরা স্বেচ্ছাসেবক দল থেকে বিদায় নিয়ে বিএনপিতে যেতে চাই। আমি বিএনপির সাংগঠনিক সম্পদক ছিলাম। গত কাউন্সিলে জেলা বিএনপির সাধারণ সম্পাদক প্রার্থী হতে চেয়েছিলাম কিন্তু স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হওয়ার কারণে আমাকে প্রার্থী হওয়া থেকে বিরত রাখা হয়।

এসময় জামাল আরও বলেন, সিলেটে স্বেচ্ছাসেবক দল আজ পর্যন্ত আহ্বায়ক কমিটি থেকে বের হতে পারিনি। আমি বিদায় নেওয়ার আগে উপজেলা কমিটিগুলো পূর্ণাঙ্গ করে যেতে চাই। এ ব্যাপারে দলের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কোন পরিকল্পনা আছে কী না জানতে চান আব্দুল আহাদ খান জামাল।

জামালের এই প্রশ্নের জবাবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেন, এই সমস্যা দেশের অনেক জায়গায় আছি। স্বৈরাচারি সরকারের আমলে অনেকগুলা জেলা উপজেলা পর্যায়ে সম্মেলন করেছি। অনেক কষ্ট করে, বিভিন্ন সমস্যার সম্মূখীন হয়েও সম্মেলন করেছি। তবে সব জায়গায় করা সম্ভব হয়নি।

প্রধানমন্ত্রী বলেন, আমরা সেই প্রক্রিয়া আবার ইনশাল্লাহ সামনে শুরু করবো। এটি চলমান প্রক্রিয়া। মাঝেমাঝে বাধাগ্রস্থ হয়। তারপর আবার শুরু হবে।

মতবিনিময় সভায় সড়ক ও রেল যোগাযোগে সিলেটের দুর্ভোগের চিত্র তুলে ধরে আব্দুল আহাদ খান জামাল সড়ক ও রেলপথ মন্ত্রীর কাছে জানতে চান- ঢাকা-সিলেট মহাড়কের কাজ দ্রুত সম্পন্ন করা ও সিলেট-ঢাকা রুটে সরাসরি একটি ট্রেন চালুর ব্যাপারে আপনার কোন পরিকল্পনা আছে কী?

এই প্রশ্নের জবাবে সড়ক ও রেলপথ মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আমাদের লোকোমোটিভ (রেলওয়ের স্ব-চালিত ইঞ্জিন) আসছে। কোচ আসছে। আমি অঙ্গীকার করছি, লোকোমোটিভ ও কোচ ৬ থেকে ৯ মাসের মধ্যে চালু করতে সক্ষম হবো।

তিনি বলেন, এগুলো আসলে ডেফিনেটলি ঢাকা-সিলেট সরাসরি একটি বিশেষ ট্রেন চালুর অঙ্গীকার আমি করছি। যেহেতু প্রধানমন্ত্রীর শ্বশুড় বাড়ির এলাকা তাই সিলেট প্রাধান্য পাবে, প্রাধান্য বলতে কী এটি আমাদের দায়িত্ব।

আপনার মন্তব্য

আলোচিত