জামালগঞ্জ প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি , ২০১৬ ১৮:৪৯

জামালগঞ্জে মানব পাচারকারী আটক

জামালগঞ্জে মানব পাচারকারী আসামী গ্রেফতার করেছে ঢাকা সিআইডি অফিসার ও জামালগঞ্জ থানা পুলিশ।

মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলার সদর ইউনিয়নের শাহপুর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে আজাদ মিয়া (২৮) কে নিজ বাড়ী থেকে আটক করা হয়েছে।

জামালগঞ্জ থানা পুলিশের সুত্রে জানা যায়, ঢাকা বিমান বন্দর থানায় ২৪/৬/২০১৫ ইং তারিখে মানব পাচার দমন আইন ২০১২ইং ৭/৮ ধারায় মামলার আসামি করা হয়েছে আজাদকে।

ঢাকা সিআইডি ক্রাইম ইন্সপেক্টর আব্দুল কাদের ও জামালগঞ্জ থানার এসআই মোমিনুল ইসলাম অভিযান চালিয়ে মানবপাচারকারী আজাদকে গ্রেফতার করে সুনামগঞ্জের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়।

আপনার মন্তব্য

আলোচিত