নিজস্ব প্রতিবেদক

১৭ ফেব্রুয়ারি , ২০১৬ ২২:২২

সিলেটে দুই ফিলিং স্টেশনকে জরিমানা

সিলেটে দু’টি ফিলিং স্টেশনে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বুধবার (১৭ ফেব্রুয়ারী) ৪টা থেকে ঘন্টাব্যাপী অভিযান চালায় সিলেট জেলা প্রশাসন পরিচালিত ভ্রাম্যমান আদালত।

অভিযানকালে নগরীর কদমতলী এলাকায় এম উদ্দিন অ্যান্ড কোং ফিলিং স্টেশনে লিটার প্রতি ২০ মিলিলিটার কম দেওয়া ওই প্রতিষ্ঠানকে হাজার টাকা জরিমানা করা হয়।

এরপর কদমতলী নাঈম ফিলিং স্টেশনে অভিযান পরিচালনাকালে লিটার প্রতি ৩০ থেকে ৪০ মিলিলিটার কম দেওয়ায় এই প্রতিষ্ঠানকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মোহাম্মদ হাই জকী। তাকে সহযোগীতা করেন বিএসটিআই’র কর্মকর্তা পারভেজ মিয়া ও আজিজুল হাকিম এবং পুলিশ সদস্যরা।

আপনার মন্তব্য

আলোচিত