সিলেটটুডে ডেস্ক

১৭ ফেব্রুয়ারি , ২০১৬ ২২:৪৪

চেক ডিজঅনার মামলায় ৯ কোটি টাকার ডিক্রি, কারাদণ্ড

সিলেটে চেক ডিজঅনার মামলায় একব্যক্তির বিরুদ্ধে ৯ কোটি টাকা প্রদানের ডিক্রি ও এক বছরের কারাদণ্ড দেয়া হয়েছে।

বুধবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালতের বিচারক আকবর হোসেন মৃধা এ রায় ঘোষণা করেন। দণ্ডিত ইমরান রশীদ সিলেট নগরীর দরগা গেইটস্থ রশীদ মঞ্জিলের মৃত কায়সার রশিদের পুত্র।

ব্যবসায়ী আবুল কাহেরের পাওনা সাড়ে চার কোটি টাকা পরিশোধে বিপরীতে ইমরান রশীদ তাকে এইচএসবিসি ব্যাংকের ৪টি চেক প্রদান করেছিলেন। নগদায়নে চেকগুলো ডিজঅনার হলে ২০১৩ সালে ইমরান রশীদের বিরুদ্ধে 'এনআই এ্যাক্টে' চারটি মামলা হয়। মামলার নং- দায়রা ৩০৭৯/১৩ইং, ৩০৮০/১৩ইং, ১৭২/১৪ইং ও ১৭৪/১৪ইং। দীর্ঘ শুনানি ও বিচার শেষে বুধবার আদালত ইমরান রশীদের বিরুদ্ধে ৯ (নয়) কোটি টাকার ও তাকে একবছরের কারাদণ্ড প্রদান করেন।

বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এডভোকেট মিনহাজ উদ্দিন খান। তাকে সহায়তা করেন এডভোকেট এএইচ এরশাদুল হক, এডভোকেট মোয়াজ্জেম হোসেন ও এডভোকেট আরিফ আহমদ আব্দুল্লাহ। আসামী পক্ষে ছিলেন এডভোকেট এ ইউ এমাদ উল্লাহ শাহীন, এডভোকেট ইছমত চৌধুরী ও এডভোকেট সোহেল আহমদ চৌধুরী।

 

আপনার মন্তব্য

আলোচিত