ডেস্ক রিপোর্ট

১৮ ফেব্রুয়ারি , ২০১৬ ১৬:১৬

'বিএনপি প্রার্থীদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে'

সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদের বিএনপির চেয়ারম্যান মনোনিত করার লক্ষে বুধবার রাত ১০টায় টুকরবাজারে শরীফ কমিউনিটি সেন্টারে বিশাল কর্মী সভা অনুষ্ঠিত হয়।

সদর উপজেলা বিএনপি’র সভাপতি হাজী আফরুজ মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম এর পরিচালনায় সিলেট জেলা বিএনপি’র নব নির্বাচিত সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম প্রধান অতিথি’র বক্তব্যে বলেন, আগামী ইউপি নির্বাচনে সিলেট সদর সহ সিলেটের সকল ইউনিয়ন পরিষদে বিএনপি মনোনিত চেয়ারম্যানদের বিজয়ী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করে যেতে হবে।

তিনি আরো বলেন, জননেতা এম ইলিয়াছ আলী সহ সকল গুমকৃত নেতাকর্মীদের অক্ষত অবস্থায় ফিরে পেতে বর্তমান অবৈধ আওয়ামীলীগ সরকারের পতনের লক্ষে অব্যাহত আন্দোল সংগ্রামে তৃণমূল বিএনপি নেতাকর্মীদের সাহসী ভূমিকা রাখতে হবে। নতুন ধারার রাজনীতি, সংগঠনের মর্যাদা, শৃঙ্খলা, শক্তি সহ অঙ্গসংগঠনকে আরো গতিশীল করতে আমাদের সবাইকে কাজ করে যেতে হবে।

বিশেষ অতিথি’র বক্তব্যে নব নির্বাচিত সাধারণ সম্পাদক আলী আহমদ বলেন, বিএনপি’র রাজনীতিতে কোন গ্র“পিং নেই, আমরা সবাই বিএনপি’র প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে দেশনেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা ও তারুণ্যের অহংকার জননেতা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ।

বিশেষ অতিথি হিসেবে আরো বক্তব্য রাখেন, সিলেট জেলা বিএনপির সাবেক আহ্বায়ক এডভোকেট নুরুল হক, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি আব্দুল মান্নান, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমরান আহমদ চৌধুরী, মহানগর বিএনপি নেতা মাহবুব চৌধুরী।

এছাড়াও উপস্থিত ছিলেন, সিদ্দিকুর রহমান পাপলু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাবিব হোসেন, এড. হাবিবুর রহমান হাবিব, মাহবুবুর রহমান কয়ছর প্রমূখ।

আপনার মন্তব্য

আলোচিত