সিলেটটুডে ডেস্ক

১৯ ফেব্রুয়ারি , ২০১৬ ০১:১৬

সিলেট সদরের ৮ ইউনিয়নের বিএনপির চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

প্রথমবারের মতো দলীয় প্রতীকে ইউনিয়ন নির্বাচনকে সামনে রেখে সিলেট সদর উপজেলার ৮টি ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বিএনপি।

বৃহস্পতিবার সন্ধ্যায় নগরীর সোবহানীঘাটস্থ সিলেট জেলা বিএনপি’র সভাপতি ও জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীমের বাসভবনে এক অনুষ্ঠানে প্রার্থীদের নাম ঘোষণা করা হয়।

বিএনপির দলীয় প্রার্থীরা হলেন- ১নং জালালাবাদ ইউনিয়নে মো. ইসলাম উদ্দিন মেম্বার, ২নং হাটখোলা ইউনিয়নে সাবেক চেয়ারম্যান মো. আজির উদ্দিন, ৩নং খাদিমনগর ইউনিয়নে মো. ইলিয়াছ আলী মেম্বার, ৪ নং খাদিমপাড়া ইউনিয়নে ফারুক মেম্বার, ৫নং টুলটিকর ইউনিয়নে কাজি হাবিব, ৬নং টুকেরবাজার ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান আলহাজ্ব শহীদ আহমদ, ৭নং মোগলগাঁও ইউনিয়নে মাশুক মিয়া এবং ৮নং কান্দিগাঁও ইউনিয়নে আহমদ আলীকে দলীয় প্রতীক ধানের ছড়া বরাদ্দ দেওয়া হয়েছে।

প্রার্থীতা ঘোষণাকালে উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক আলী আহমদ, জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও জেলা যুবদলের সভাপতি আব্দুল মানড়বান, মাহবুবুর রব ফয়ছল, সিলেট জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এমরান আহমদ চৌধুরী, আজমল বখত সাদেক, মঈন উদ্দিন সুহেল, মাহবুব চৌধুরী, সিদ্দিকুর রহমান পাপলু, সদর উপজেলার সভাপতি আফরুজ মিয়া, সাধারণ সম্পাদক আবুল কাসেম, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান হাবিব, কাওছার চৌধুরীসহ জেলা ও মহানগর নেতৃবৃন্দ।

উল্লেখ্য, ১১ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন প্রমবারের মতো রাজনৈতিক দল ও তাদের প্রতীকে অংশগ্রহণের সুযোগ রেখে ২২ মার্চ থেকে সারাদেশে ইউনিয়নপরিষদের ভোটের তফসিল ঘোষণা করে। মোট ছয় ধাপে ৪ হাজার ২৭৯ ইউনিয়নে স্থানীয় সরকারের এ নির্বাচন হবে এবার। প্রম ধাপে ৭৫২ ইউপির ভোট হবে ২২ মার্চ। এরপর ৩১ মার্চ ৭১০টি ইউপি, ২৩ এপ্রিল ৭১১টি
ইউপি, ৭ মে ৭২৮টি ইউপি, ২৮ মে ৭১৪টি ইউপি এবং ৪ জুন ৬৬০টি ইউপিতে ভোট হবে।

প্রম দফায় ২২ মার্চের নির্বাচনে অংশ নিতে ২২ ফেব্রুয়ারির মধ্যে রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র জমা দিতে হবে। ২৩ ও ২৪ ফেব্রুয়ারি বাছাইয়ের পর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় রাখা হয়েছে ২ মার্চ।

প্রতীক বরাদ্দ করা হবে ৩ মার্চ। চেয়ারম্যান পদের নির্বাচন দলীয়ভাবে হলেও সাধারণ সদস্য ও সংরক্ষিত নারী সদস্য পদের ভোট হবে নির্দলীয়ভাবে।

আপনার মন্তব্য

আলোচিত