০৪ আগস্ট, ২০২৬ ২৩:১১
কেন্দ্র ঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে, জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যায় জড়িত ফ্যাসিস্ট শেখ হাসিনা ও তার দোসরদের বিচারের দাবিতে সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক জনসভার আয়োজন করা হয়েছে।
এ জনসভা বুধবার (৫ আগস্ট) বিকেল সাড়ে ৪টায় নগরীর ঐতিহাসিক রেজিস্টারি মাঠে অনুষ্ঠিত হবে।
যথাসময়ে উপস্থিত থেকে জনসভাকে সফল করার জন্য ১১ দল এবং অঙ্গ-সহযোগি সংগঠন ও সিলেটবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ১১ দলীয় ঐক্য সিলেট মহানগরের সমন্বয়ক ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম।
আপনার মন্তব্য