২০ ফেব্রুয়ারি , ২০১৬ ১৩:১৫
সুনামগঞ্জ জেলা শহরের কাজির পয়েন্ট এলাকায় বিশ্বজিৎ চৌহান নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত বিশ্বজিৎ (৩০) হাসন নগর এলাকার খোকা চৌহানের ছেলে।
স্থানীয় সূত্র জানায়, সন্ধ্যায় বিশ্বজিৎ কাজির পয়েন্ট এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিল। সেখান থেকে ফেরার পথে সন্ত্রাসীরা তাকে প্রকাশ্যে রামদা দিয়ে কোপাতে থাকে। প্রত্যক্ষদর্শীরা বিশ্বজিৎকে কোপাতে দেখলেও সন্ত্রাসীদের ভয়ে তারা কেউই এগিয়ে আসেনি।
এ হামলায় গুরুতর আহত অবস্থায় বিশ্বজিৎকে রাস্তায় ফেলে রেখে চলে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যায়। এ সময় কর্তব্যরত ডাক্তাররা আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বললে হাসপাতালে পৌঁছার আগেই মারা যান তিনি।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী জানান, ঘাতকদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
আপনার মন্তব্য